আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় এমপি বাচ্চুর বাসভবনে ২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন, মিলবে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো

কাচিনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মাজহারুল ইসলাম বুলবুল

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 339
ছবির ক্যাপশন :


ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- 

ময়মনসিংহের ভালুকায় ৯ নং কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাজহারুল ইসলাম বুলবুল। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে তাঁর নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

মাজহারুল ইসলাম বুলবুল ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ ও কাচিনা কে ইউ ফাজিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানান মাজহারুল ইসলাম বুলবুল। ছাত্রজীবনে ২০০৩ সালে তিনি ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

ছাত্রজীবন থেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। তাঁর অনুসারীদের দাবি, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান।

শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন এবং এলএলবি করেছেন। বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত।

মাজহারুল ইসলাম বুলবুলের পিতা মোঃ নুরুল ইসলাম ৪নং ওয়ার্ড থেকে দুই দুই বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য। তরুণ সমাজের সঙ্গে তাঁর আত্মীক সম্পর্ক ও গভির যোগাযোগ তাকে অন্য সবার চেয়ে এগিয়ে রেখেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকলেও
 মাজহারুল ইসলাম বুলবুল রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। মানুষের সাথে মিশতে পারার আধ্যাতিক ক্ষমতা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৯ নং কাচিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, মাদকমুক্ত তরুণ সমাজ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। কাচিনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh