আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় এমপি বাচ্চুর বাসভবনে ২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন, মিলবে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো

ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 192
ছবির ক্যাপশন :


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোল্যা আবু সাইদ এবং ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় দায়িত্বে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার পাশাপাশি পূজামণ্ডপের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে রেঞ্জ কমান্ডার মোল্যা আবু সাইদ জানান, এ বছর অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণির প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারত্ব বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া তিনি বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারকি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh