আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকায় এমপি বাচ্চুর বাসভবনে ২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন, মিলবে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা ভালুকায় ছুরিকাঘাতে প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো

হামের উপসর্গ ও সংক্রমণে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 197
ছবির ক্যাপশন :


নিজস্ব প্রতিনিধি
​দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে হাম এবং হামসদৃশ উপসর্গ নিয়ে নতুন করে আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮০ জনের দেহে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  
​রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্ট পরীক্ষায় কেবল হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং বাকি ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।  
​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশজুড়ে এখন পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ২২ হাজার ৪২১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।  
​গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৮২ হাজার ৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন রোগী।  

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh