আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন, বহুতল ভবনের আশ্বাস কক্সবাজারে গাড়ি জব্দ: বিলাসবহুল নাকি পারফরম্যান্স কার, অনুসন্ধানের আগেই অপরাধী সাব্যস্তকরণ কেন? অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে লোকসান: সমস্যাটা কি শুধু উৎপাদন খরচে? রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাইনুল ইসলামের, ঘাটাইলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা ময়মনসিংহে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন ভালুকায় ইমাম-আলেমদের সঙ্গে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় ভালুকায় এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় দুই সড়ক উন্নয়নে ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে ভালুকায় আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগ ৩২ বছর শিক্ষকতা শেষে অবসরে জলিল তালুকদার অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই সৌদি ফেরত জামাল মারা গেছেন বিদ্যুৎ আছে, কিন্তু আলো নেই—সংকটের আসল দায় কোথায়? ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই সৌদি ফেরত জামাল মারা গেছেন

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 129
ছবির ক্যাপশন :


টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার বিকেলে ভাতিজি ইসমত আরার বাড়িতে তাঁর মৃত্যু হয়। শারীরিক অসুস্থতার সঙ্গে চরম অবহেলা ও স্বজনদের দূরত্ব তাঁর জীবনের শেষ মুহূর্তগুলোকে বেদনাদায়ক করে তুলেছিল।গত ২ আগস্ট রাতে সখীপুরের কালমেঘা এলাকায় অসুস্থ জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 

এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতিজির বাড়িতে আশ্রয় দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এলাকাবাসীর আর্থিক সহায়তায় গত সপ্তাহে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসার পর শুক্রবার তাঁকে বাড়িতে আনা হয়েছিল।


সৌদি আরবে ১২ বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এদিকে জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে যাওয়ার পর থেকে তাঁর স্ত্রী ও সন্তানরা একবারও খোঁজ নেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও তাঁর স্ত্রী দাবি করেছেন, ঘটনার প্রায় আড়াই মাস আগেই তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। নিজের শেষ সময়ে আপনজনদের থেকে দূরে থেকে অন্যের সহায়তায় এই প্রবাসীর বিদায় নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh