আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালুকা মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন, বহুতল ভবনের আশ্বাস কক্সবাজারে গাড়ি জব্দ: বিলাসবহুল নাকি পারফরম্যান্স কার, অনুসন্ধানের আগেই অপরাধী সাব্যস্তকরণ কেন? অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে লোকসান: সমস্যাটা কি শুধু উৎপাদন খরচে? রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাইনুল ইসলামের, ঘাটাইলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা ময়মনসিংহে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন ভালুকায় ইমাম-আলেমদের সঙ্গে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় ভালুকায় এমপির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় দুই সড়ক উন্নয়নে ৬ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে ভালুকায় আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগ ৩২ বছর শিক্ষকতা শেষে অবসরে জলিল তালুকদার অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই সৌদি ফেরত জামাল মারা গেছেন বিদ্যুৎ আছে, কিন্তু আলো নেই—সংকটের আসল দায় কোথায়? ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 167
ছবির ক্যাপশন :


কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শিশুটির মরদেহ নিজের ছেলের বলে শনাক্ত করেন টহলদলে থাকা এক পুলিশ সদস্য।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকালে তুহিন সাইকেল নিয়ে গাইটাল এলাকার বাসা থেকে বের হয়। জনতা স্কুল রোড এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে যায়। ওই দলে গাড়িচালকের দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হক। ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটিকে নিজের ছেলে হিসেবে শনাক্ত করেন তিনি। এ ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh